ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন
বাংলাদেশ :
Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন Logo বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বেলনার সম্মান রক্ষার্থে একটি উন্মুক্ত বার্তা Logo সাভারে সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ: তদন্তের আশ্বাস ইউএনওর Logo ​লায়ন্স ক্লাব ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান Logo কবিতাঃ মেঘের নাচন Logo কবিতাঃ হিংসার আগুন  Logo কবিতাঃ বিচার কি পাবে? Logo কবিতাঃ রাঙামাটির কাপ্তাই Logo জীবন মানে যুদ্ধ Logo সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেসক্লাবের সভা: চেয়ারম্যান হিলু, মহাসচিব সোহেল Logo কেরানীগঞ্জের রুহিতপুর ধর্মশুর মাজার রোড থেকে ১৪ বছরের কিশোর সামির নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন পরবর্তী কলহের জেরে সংঘর্ষে আহত-৪, নিহত-১, গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

আল-আমিন, নিউজ রাইটার: শেরপুরের ঝিনাইগাতীতে উপ-নির্বাচনের কলহ ও পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক এমদাদুল হক মিলন (৪২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুেবরণ করেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন।

পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ঘাগড়া সরকার পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মঞ্জুরুল হক বেবিন, নজরুল ইসলাম ও চাঁন মিয়ার ছেলে সাদা মিয়া। নিহত এমদাদুল হক মিলন ঘাগড়া সরকার পাড়ার আবুল কাশেমের ছেলে। সংঘর্ষের ঘটনাটি ঘটে ১০ এপ্রিল বুধবার রাতে। আহত এমদাদুল হক মিলন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুেবরণ ১১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেন। পুলিশ সুত্রে জানা গেছে, গত ৯ মার্চ হাতিবান্ধা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বারের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সুরুজ আলী ও বাহাদুর মিয়া প্রতিদ্বন্ধিতা করেন। উক্ত নির্বাচনে সুরুজ আলী বে-সরকারি ভাবে নির্বাচিত হন। কিন্তু সুরুজ আলীর সন্দেহ নিহত এমদাদুল হক মিলনরা তাকে ভোট দেয়নি।

এ জিদে সাইন্ড বক্স বাজিয়ে তাদেরকে বিরক্ত করে সুরুজ আলী মেম্বারের লোকজন। এ ঘটনার প্রতিবাদ করলে সে সময় দুই পক্ষের সংঘর্ষে এমদাদুল হক মিলনসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এরপর মিলন ও তার ভাইয়েরা কাজের যোগদানের উদ্দেশে ঢাকায় চলে যায়। তারা ঈদ উপলক্ষে বাড়ি আসলে সুরুজ মেম্বারের লোকজন তাদের উপর হামলা করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে গতকাল ১০এপ্রিল বুধবার রাতে উপজেলার তেতুলতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে মঞ্জুরুল হক বেবিনের নেতৃত্বে এমদাদুল হক মিলনের ওপর হামলা চালায়। এসময় তাকে বাচাঁতে এসে তার স্ত্রী লাবনী আক্তার, শিশু নিরব মিয়া, ইয়ানুছ মিয়া, হাশর আলী আহত হয়। পরে আহত মিলনসহ অন্যদের প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে পরে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং মিলনসহ তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় এমদাদুল হক মিলন মৃত্যুেবরণ করেন।

এ ঘটনায় মিলনের স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ সহ ১২জনকে অজ্ঞাতনামা আসামী করে ২৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার বাদী লাবনী আক্তার বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীকে সুরুজ মেম্বার, বেবিনরা হত্যা করেছে। আমি এর কঠিন বিচার চাই। সন্ত্রাসী খুনিদের ফাঁসি চাই।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে আদার সেকশনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাটিই এখন হত্যা মামলা হিসেবে গন্য করক হবে। ইতিমধ্যে আমরা এ ঘটনার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন পরবর্তী কলহের জেরে সংঘর্ষে আহত-৪, নিহত-১, গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০১:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪