ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন
বাংলাদেশ :
Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন Logo বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বেলনার সম্মান রক্ষার্থে একটি উন্মুক্ত বার্তা Logo সাভারে সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ: তদন্তের আশ্বাস ইউএনওর Logo ​লায়ন্স ক্লাব ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান Logo কবিতাঃ মেঘের নাচন Logo কবিতাঃ হিংসার আগুন  Logo কবিতাঃ বিচার কি পাবে? Logo কবিতাঃ রাঙামাটির কাপ্তাই Logo জীবন মানে যুদ্ধ Logo সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেসক্লাবের সভা: চেয়ারম্যান হিলু, মহাসচিব সোহেল Logo কেরানীগঞ্জের রুহিতপুর ধর্মশুর মাজার রোড থেকে ১৪ বছরের কিশোর সামির নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

নারায়ণগঞ্জের আঞ্চলিক গণিত উৎসব ২০২৪ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে

শীতের সকালে গণিত উৎসবে অংশ নিতে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে হাজির হয়েছে শিক্ষার্থীরা। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গনিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

সকাল নয়টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণিত উৎসবের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এ ছাড়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের সহকারী সহসভাপতি আওলাদ হোসেন।

গণিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘গণিতের মতো বড় উৎসব আয়োজনে অংশ হতে নিতে পেরে আমরা আনন্দিত। তোমাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, এই আঞ্চলিক পর্ব থেকে জাতীয় পর্ব এবং ২০২৪ সালে যুক্তরাজ্যে যে আন্তর্জাতিক গণিত উৎসব হবে, সেখানে তোমাদের ভেতর থেকে যেন দু-একজন মুখ আমরা দেখতে পাই।

শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অভিভাবকেরা সন্তানকে প্রশ্ন করেন, “তুমি বড় হয়ে কী হতে চাও?” কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ প্রশাসক, লেখক, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখো। তবে সবার আগে আমাদের মানুষ হতে হবে। মানুষের যেই গুণাবলি থাকা দরকার, সেই মানুষ আমরা হতে চাই। আমরা মানুষকে সহযোগিতা করতে চাই, শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই। আমাদের দেশকে ভালোবাসতে বাঁচতে চাই, আমাদের দেশটাকে গঠন করতে চাই।

ডাচ্-বাংলা ব্যাংক নারায়ণগঞ্জ শাখার সহকারী সহসভাপতি আওলাদ হোসেন বলেন, ‘প্রতিবছর গণিত উৎসবে সহযোগিতা করে ডাচ্-বাংলা ব্যাংক। উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগছে। এই ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

উদ্বোধনের পর আজ সকাল পৌনে ১০টা থেকে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পর বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছিল শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্ব। একই সময়ে চলে খাতা মূল্যায়নের কাজ।

অনলাইনে প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত শিক্ষার্থীরা গণিত উৎসবে যোগ দেয়। উৎসবে গণিত অলিম্পিয়াড, দ্বিমিক প্রকাশনীর স্টলও বসেছে। সেসব স্টল ঘুরে দেখেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারায়ণগঞ্জের আঞ্চলিক গণিত উৎসব ২০২৪ 

আপডেট সময় : ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪