ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নারী অধিকার পরিষদের কমিটিতে নতুন নেতৃত্ব, দায়িত্ব পেলেন ৩৭ জন Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ Logo ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় জাতীয়তাবাদী বাউল দলের দোয়া মাহফিল Logo কাজী বাড়ী ঐক্য পরিষদের নতুন নেতৃত্বে মোঃ অ্যাডভোকেট মাসুদ কাজী ও মোঃ আনোয়ার হোসেন Logo স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে গণমাধ্যম কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ Logo কেরানীগঞ্জের বাজারে সরকারি দামকে বুড়ো আঙুল: ১৩৫৬ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২৪০০থেকে ২৫০০ টাকায় Logo সেবা করবো মানুষের জন্য: একটি উন্নত ও মাদকমুক্ত কলাতিয়া গড়ার প্রত্যয় আফরোজা আক্তার অঞ্জু Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ :
Logo নারী অধিকার পরিষদের কমিটিতে নতুন নেতৃত্ব, দায়িত্ব পেলেন ৩৭ জন Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ Logo ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় জাতীয়তাবাদী বাউল দলের দোয়া মাহফিল Logo কাজী বাড়ী ঐক্য পরিষদের নতুন নেতৃত্বে মোঃ অ্যাডভোকেট মাসুদ কাজী ও মোঃ আনোয়ার হোসেন Logo স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে গণমাধ্যম কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ Logo কেরানীগঞ্জের বাজারে সরকারি দামকে বুড়ো আঙুল: ১৩৫৬ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২৪০০থেকে ২৫০০ টাকায় Logo সেবা করবো মানুষের জন্য: একটি উন্নত ও মাদকমুক্ত কলাতিয়া গড়ার প্রত্যয় আফরোজা আক্তার অঞ্জু Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন Logo বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বেলনার সম্মান রক্ষার্থে একটি উন্মুক্ত বার্তা Logo সাভারে সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ: তদন্তের আশ্বাস ইউএনওর Logo ​লায়ন্স ক্লাব ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান

কবিতাঃ বাড়ি আমার চকরিয়া

  • আপডেট সময় : ১২:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

কবিতা,রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী ।

বাড়ি আমার চকরিয়া
শহর বড় সুন্দর ,
মানুষগুলো সহজ সরল
নিখাঁদ তাদের অন্তর ।
পূর্বদিকে উচ্চ পাহাড়
পশ্চিম দিকে বিল ,
দক্ষিণ পার্শে মাতামুহুরী
উত্তরে নলবিল ।
নদীর জলে নৌকো চলে
আমরা মাছ ধরি ,
নতুন বধূ জলকে নামে
কলসি কাঁখে ভরি ।
বর্ষাকালে বাঁশের চালি
মাতামুহুরীতে দেখি ,
দুই পাড়ে কাশের ফুল
জুড়িয়ে যায় আঁখি !
নদীর পাড়ে খেলার মাঠ
আমরা খেলা করি ,
বটের তলে রাখাল দলে
খেলছে লুকোচুরি ।
মাতামুহুরী নদীর তীরে
বৈশাখে বসে মেলা ,
শাহওমরের মাজার বিলে
ঘোড়দৌঁড়ের খেলা ।
চাঁদনী রাতে সিকল ঘাটে
ব্যস্ত পুঁথির আসর ,
নুরু দাদার পুথিঁর সুরে
কাটতো চান্নি-পসর !
মোদের আছে চিংড়ি,লবন
মাতামুহুরীর জল ,
ডুলাহাজারা সাফারি পার্ক
নামে পর্যটকের ঢল ।
বরইতলীর গোলাফ ফুল
মানিকপুরের দই ,
আমান্যা চরের বাদাম ক্ষেত
কৈয়ার বিলের কৈ ।
বদরখালী সমবায় সমিতি
বিশ্বব্যাপী সুনাম ,
অপরূপা নিবৃত নিসর্গ
দেখ সুরাজপুর গ্রাম ।
ফাইতঙের মারফা,শশা
ভরন্যা চরের কদু ,
কাকারার বাঙ্গী,বেল
হারবাং গাঁয়ের বধূ !
মাঠ ভরা সোনালী ধান
আমরা ফলাই ভাই ,
গরুর দুধে ফিরনি-পায়েশ
মজা করে খাই ।
বাগে আছে আম,কাঁঠাল
তাল,তরমুজ,মুলা ,
খেজুর রসে শীতের পিঠা
টইটুম্বুর হই-হল্লা ।
মাচান ভরা লাউ,শিম ,
থাকে নয় মাস ,
শাক-সব্জির অভাব নেই
কলা বারো মাস ।
চকরিয়ার গলদা চিংড়ি
সমগ্র দেশে নাম ,
মগনামায় বাগদার চাষ
চুুয়ারফাঁড়ির ধাম ।
গ্রীষ্ম কালে কালবৈশাখী
আম কুড়ানোর দিন ,
স্কুল শেষে যায়রে সখি
নাচে তাধিন ধীন !
দখিন হাওয়া উদুম গায়ে
পরশ বুলিয়ে যায় ,
শরৎ কালে শিউলী ফুল
হৃদয় ছুঁয়ে যায় ।
পিউ ডাকে শিমুল ঢালে
চৈতালি দুপুর ,
আষাঢ় মাসে জল থৈ থৈ
হাঁট,মাঠ,পুকুর ।
উঠানেতে পেয়ারা গাছ
থোকা-থোকা ধরে ,
বরই গাছের পাকা বরই
বাতাস হলে ঝরে !
পুকুর ডোবায় টাকি,শিং
হাত বাড়ালেই পাই ,
ক্ষেতের মরিচ পেঁয়াজ দিয়ে
রান্না করে খাই ।
ব্যাঙ ডাকে ঘেঁঘর ঘেঙ
অফিস পুকুর পাড়ে ,
সাঝের বেলা রঙিন আভা
মোদের নজর কাড়ে !
মজুর-মুটে, কৃষান, মাঝি
সবাই যেনো ভাই ,
সুখে দুঃখে,মিলে মিশে
জীবনটা কাটাই ।
এসো বন্ধু আমার বাড়ি
নয়তো বেশী দূর ,
ঘাট পেরিয়ে মোড় ঘুরে
মধ্য লক্ষ্যার চর ।
মাছ-ভাতে চকরিয়াবাসি
আছি বেশ সুখে ,
জন্মেছি চকরিয়ায় প্রভূ,
মরি যেন তার বুকে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিতাঃ বাড়ি আমার চকরিয়া

আপডেট সময় : ১২:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

কবিতা,রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী ।

বাড়ি আমার চকরিয়া
শহর বড় সুন্দর ,
মানুষগুলো সহজ সরল
নিখাঁদ তাদের অন্তর ।
পূর্বদিকে উচ্চ পাহাড়
পশ্চিম দিকে বিল ,
দক্ষিণ পার্শে মাতামুহুরী
উত্তরে নলবিল ।
নদীর জলে নৌকো চলে
আমরা মাছ ধরি ,
নতুন বধূ জলকে নামে
কলসি কাঁখে ভরি ।
বর্ষাকালে বাঁশের চালি
মাতামুহুরীতে দেখি ,
দুই পাড়ে কাশের ফুল
জুড়িয়ে যায় আঁখি !
নদীর পাড়ে খেলার মাঠ
আমরা খেলা করি ,
বটের তলে রাখাল দলে
খেলছে লুকোচুরি ।
মাতামুহুরী নদীর তীরে
বৈশাখে বসে মেলা ,
শাহওমরের মাজার বিলে
ঘোড়দৌঁড়ের খেলা ।
চাঁদনী রাতে সিকল ঘাটে
ব্যস্ত পুঁথির আসর ,
নুরু দাদার পুথিঁর সুরে
কাটতো চান্নি-পসর !
মোদের আছে চিংড়ি,লবন
মাতামুহুরীর জল ,
ডুলাহাজারা সাফারি পার্ক
নামে পর্যটকের ঢল ।
বরইতলীর গোলাফ ফুল
মানিকপুরের দই ,
আমান্যা চরের বাদাম ক্ষেত
কৈয়ার বিলের কৈ ।
বদরখালী সমবায় সমিতি
বিশ্বব্যাপী সুনাম ,
অপরূপা নিবৃত নিসর্গ
দেখ সুরাজপুর গ্রাম ।
ফাইতঙের মারফা,শশা
ভরন্যা চরের কদু ,
কাকারার বাঙ্গী,বেল
হারবাং গাঁয়ের বধূ !
মাঠ ভরা সোনালী ধান
আমরা ফলাই ভাই ,
গরুর দুধে ফিরনি-পায়েশ
মজা করে খাই ।
বাগে আছে আম,কাঁঠাল
তাল,তরমুজ,মুলা ,
খেজুর রসে শীতের পিঠা
টইটুম্বুর হই-হল্লা ।
মাচান ভরা লাউ,শিম ,
থাকে নয় মাস ,
শাক-সব্জির অভাব নেই
কলা বারো মাস ।
চকরিয়ার গলদা চিংড়ি
সমগ্র দেশে নাম ,
মগনামায় বাগদার চাষ
চুুয়ারফাঁড়ির ধাম ।
গ্রীষ্ম কালে কালবৈশাখী
আম কুড়ানোর দিন ,
স্কুল শেষে যায়রে সখি
নাচে তাধিন ধীন !
দখিন হাওয়া উদুম গায়ে
পরশ বুলিয়ে যায় ,
শরৎ কালে শিউলী ফুল
হৃদয় ছুঁয়ে যায় ।
পিউ ডাকে শিমুল ঢালে
চৈতালি দুপুর ,
আষাঢ় মাসে জল থৈ থৈ
হাঁট,মাঠ,পুকুর ।
উঠানেতে পেয়ারা গাছ
থোকা-থোকা ধরে ,
বরই গাছের পাকা বরই
বাতাস হলে ঝরে !
পুকুর ডোবায় টাকি,শিং
হাত বাড়ালেই পাই ,
ক্ষেতের মরিচ পেঁয়াজ দিয়ে
রান্না করে খাই ।
ব্যাঙ ডাকে ঘেঁঘর ঘেঙ
অফিস পুকুর পাড়ে ,
সাঝের বেলা রঙিন আভা
মোদের নজর কাড়ে !
মজুর-মুটে, কৃষান, মাঝি
সবাই যেনো ভাই ,
সুখে দুঃখে,মিলে মিশে
জীবনটা কাটাই ।
এসো বন্ধু আমার বাড়ি
নয়তো বেশী দূর ,
ঘাট পেরিয়ে মোড় ঘুরে
মধ্য লক্ষ্যার চর ।
মাছ-ভাতে চকরিয়াবাসি
আছি বেশ সুখে ,
জন্মেছি চকরিয়ায় প্রভূ,
মরি যেন তার বুকে ।