সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতার শিরোনাম – পড়ে নাকি মনে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

কলমে – মাহবুব আলম বুলবুল
ছোট বেলার কথা তোমার
পড়ে নাকি মনে,
বিকেল বেলা মারবেন খেলা
খেলতাম দুই জনে।
সেই দিনের কথা আমার
চোখে যখন ভাসে,
মন বলে আছো তুমি
বসে আমার পাশে।
সন্ধ্যার সময় তুমি আমি
অতি তাড়াতাড়ি,
চোখের প্রতি চোখ রেখে
ফিরতাম দুজন বাড়ি।
মায়ের বকা কান পেতে
শুনতাম আমি কত,
বাবার বকা লাগতো আমার
মিষ্টি মধুর মত।
সেই তুমি আছো আজ
অন্য জনের তরে,
আমার কথা ভুলে গিয়ে
অনেক বছর ধরে।
তুমি যদি সুখে থাকো
তাতেই আমি সুখি,
তোমার কষ্ট কানে এলে
আমি হবো দুখি।









