সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ বিচার কি পাবে?
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

কলমেঃ মোঃ মোশারেফ হোসেন মাসুদ।
বিচার কি পাবে রামিসার বাবা
নাকি পড়ে যাবে সব দামাছাপা?
খুব কষ্ট লাগে যখন শুনি আইনের
ফাঁক দিয়ে বেরিয়ে গেছে খুনি।
আছিয়া লামিয়া ময়না সামিয়া
পাইনি ধর্ষণ ও খুনের বিচার,
দোলা নুসরাত ইরা রজনী এখনো
কাঁদছে শিশুগুলোর পরিবার।
আয়েশা তাহাতি তাইয়েবা ফারিয়া
কি ছিল এদের ভুল ?
এরা তো সবাই ছিল মা-বাবার
কলিজার টুকরো নিষ্পাপ ফুল।
নাম না জানা এরকমের আছে
হাজারো শিশুর পরিবার,
বিচার পাইনি রাষ্ট্রের কাছে
এই ব্যর্থতা টা কার?
কেন ঐ ধর্ষণকারী খুনিরা ধরা
ছোঁয়ার বাইরে,,পার পেয়ে যায়
বারবার জবাব কি দিতে পারবে
প্রশাসন কিংবা সরকার?










