ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ Logo ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় জাতীয়তাবাদী বাউল দলের দোয়া মাহফিল Logo কাজী বাড়ী ঐক্য পরিষদের নতুন নেতৃত্বে মোঃ অ্যাডভোকেট মাসুদ কাজী ও মোঃ আনোয়ার হোসেন Logo স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে গণমাধ্যম কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ Logo কেরানীগঞ্জের বাজারে সরকারি দামকে বুড়ো আঙুল: ১৩৫৬ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২৪০০থেকে ২৫০০ টাকায় Logo সেবা করবো মানুষের জন্য: একটি উন্নত ও মাদকমুক্ত কলাতিয়া গড়ার প্রত্যয় আফরোজা আক্তার অঞ্জু Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বাংলাদেশ :
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ Logo ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় জাতীয়তাবাদী বাউল দলের দোয়া মাহফিল Logo কাজী বাড়ী ঐক্য পরিষদের নতুন নেতৃত্বে মোঃ অ্যাডভোকেট মাসুদ কাজী ও মোঃ আনোয়ার হোসেন Logo স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে গণমাধ্যম কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ Logo কেরানীগঞ্জের বাজারে সরকারি দামকে বুড়ো আঙুল: ১৩৫৬ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২৪০০থেকে ২৫০০ টাকায় Logo সেবা করবো মানুষের জন্য: একটি উন্নত ও মাদকমুক্ত কলাতিয়া গড়ার প্রত্যয় আফরোজা আক্তার অঞ্জু Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন Logo বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বেলনার সম্মান রক্ষার্থে একটি উন্মুক্ত বার্তা Logo সাভারে সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ: তদন্তের আশ্বাস ইউএনওর Logo ​লায়ন্স ক্লাব ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান Logo কবিতাঃ মেঘের নাচন

অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি

  • আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক, প্রখ্যাত গীতিকার ও সুরকার সুফি সাধক আরিফ দেওয়ানের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক সুফি সাধক আরিফ দেওয়ান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম (কবি ও গবেষক) এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক আরিফ দেওয়ান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল এবং তাকে ব্যক্তিগতভাবে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এসব অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন। যারা সংগঠন ও নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

আরিফ দেওয়ান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সময় থেকেই একটি সংগঠন হিসেবে বাউল সমাজের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। বাউল সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পীদের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে বলে তিনি জানান।

এ সময় সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম বলেন, তিনি কোনো বাউল শিল্পী বা পুরো বাউল সমাজকে ফ্যাসিস্ট বলে মন্তব্য করেননি। শুধুমাত্র গুটিকয়েক ব্যক্তি, যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিষয়েই বক্তব্য দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়টি নিয়ে কোনো বাউল শিল্পী বা সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের মূল লক্ষ্য হলো বাউলদের পাশে থাকা, তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করা এবং বাউল শিল্পীদের বিভিন্ন সহযোগিতা প্রদান করা।

সদস্য সচিব জানান, বাউল শিল্পীদের সহায়তা, তাদের সমস্যা সমাধান এবং বাউল সংস্কৃতির বিকাশে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আরও জোরালো ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল সংস্কৃতির সুরক্ষা ও বাউল শিল্পীদের কল্যাণে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬