কেরানীগঞ্জের বাজারে সরকারি দামকে বুড়ো আঙুল: ১৩৫৬ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২৪০০থেকে ২৫০০ টাকায়
- আপডেট সময় : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের মধ্যে অনেক বছর ধরেই দেখা যাচ্ছে সরকারি ভোক্তা অধিদপ্তর এর অ্যাপসের নির্ধারিত সরকারি দাম ১২ কেজি গ্যাস ১৩৫৬ টাকা এর বাইরে গিয়ে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে কেরানীগঞ্জের কলাতিয়া বাজার, বেলনা বাজার, রামেরকান্দা বাজার, আটি বাজার, খোলামোড়া বাজার, নাম না জানা এরকম আরো কেরানীগঞ্জের মধ্যে অনেক বাজার আছে সেখানে ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রি করছে ২৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত কোন কোন সময় এর থেকে বেশিও রাখা হচ্ছে বলে জানা গেছে।
খোলামোড়া এর বাসিন্দা আল-আমিন আনন্দ তিনি বলেন যে দোকানগুলোতে এলপিজি ১২ কেজি গ্যাস বিক্রি হয় সেখানে জিজ্ঞাসা করে জানতে পারি তারা যেখান থেকে গ্যাস কিনে নিয়ে আসেন ডিলাররা নাকি তাদেরকে ক্রয়ের রশিদ দেয় না। এবং দোকানিরা যে ১২ কেজি গ্যাস গুলো ২৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বা তার চেয়েও বেশি টাকায় বিক্রি করছে ক্রেতাদের কাছে ক্রেতারা রশিদ চাইলে দিচ্ছে না তারা।
দোকানীদের কথা হচ্ছে নিলে নেন না নিলে না নেন। তাই একপ্রকারের জিম্মি হয়েই ক্রেতাদের চওড়া দামে এলপিজি গ্যাস কিনে নিতে হচ্ছে। আল-আমিন আনন্দ আরো বলেন এর একটি স্থায়ী সমাধান হওয়া উচিত যাতে ভোক্তা অধিদপ্তরের অ্যাপসের সরকারি যে রেট দেওয়া আছে তার এক টাকাও যাতে বেশি না বিক্রি করতে পারে দোকানিরা ক্রেতাদের কাছে।
তার জন্য উপজেলা কর্তৃপক্ষ অথবা কেরানীগঞ্জ মডেল থানার সার্কেলে যে ভোক্তা অধিদপ্তর এর টিম গুলো আছে যাদেরকে কেরানীগঞ্জের এই সকল বাজারগুলো মনিটরিং করার জন্য অনুরোধ জানান।
এবং তারা যদি এই বাজার গুলি নিয়মিত মনিটরিং এর আওতায় আনা হয় তাহলে ভোক্তা অধিদপ্তর এর বাজার দর এপসের যে সরকারি রেট আছে দোকানিরা এর বেশি এক টাকাও বিক্রি করার সাহস পাবে না।









