সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ মেঘের নাচন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মোঃ নূর আলম।
মেঘের নাচন গগনের গায়
সুর ধরেছে বৃষ্টি,
ক্ষণে ক্ষণে তড়িৎ ভাসায়
কী চমৎকার সৃষ্টি!
পর্বতের ন্যায় মেঘের সারি
রৌদ্র-বৃষ্টির খেলা,
কালো মেঘের মুখটা ভারি
গর্জনে দেয় ঠেলা।









