সর্বশেষ :
বাংলাদেশ :
জীবন মানে যুদ্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

কলমেঃ জান্নাতুল ফেরদেীস।
জীবন মানে যুদ্ধে থাকা
যুদ্ধে টিকে থাকো,
জীবন মানে যুদ্ধংদেহী
যুদ্ধে সাহস রাখো।
বাচঁতে হলে লড়তে হবে
সিংহ-বাঘের মতো,
জীবন থেকে দূর করো ভয়
ডর রয়েছে যতো।
জীবন হবে হার না মানা
কঠিন যুদ্ধ রোজ,
সফল হলেই সবাই নিবে
তোমার সকল খোঁজ।
বাঁচলে বাঁচো বীরের মতো
সোনার জীবন গড়ো,
নয়কো ধনে হও মনে হও
পৃথিবীটায় বড়ো।










