সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতাঃ রাঙামাটির কাপ্তাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

কলমেঃ মুহাম্মদ নুরুল কবির করিমী ।
নৈসর্গিক এক লীলাভূমি
রাঙামাটির কাপ্তাই ,
লেক পাহাড় বন ঝর্ণাধারা
সবুজের তো শেষ নাই ।
বন পাহাড়ের মধ্যখানে
সচ্ছ জলের ধারা ,
যতোই দেখি মনটা আমার
হয় যে পাগলপারা ।
লেকের উপর ঝুলন্ত রয়
চোখ জুড়ানো সেতু,
জুম পাহাড়ের বাঁকে বাঁকে
মার্মা ধামের হেতু।
পাহাড় থেকে আসছে নেমে
ঝর্ণাধারার পানি,
গিরিপথের ঝিরির খাদে
হিংস্র শাপদ জানি।
পাখ-পাখালীর কূজনে তো
প্রভাতে জেগে উঠে ,
বনে থাকে হাতি হরিণ
হরেক ফুল যে ফোটে।
কাপ্তাই লেকের জল তরঙ্গে
জ্বালাই বিদ্যুৎ বাতি ,
সেই বিদ্যুতে আলোকিত
সমগ্র দেশ জাতি ।










