ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নারী অধিকার পরিষদের কমিটিতে নতুন নেতৃত্ব, দায়িত্ব পেলেন ৩৭ জন Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ Logo ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় জাতীয়তাবাদী বাউল দলের দোয়া মাহফিল Logo কাজী বাড়ী ঐক্য পরিষদের নতুন নেতৃত্বে মোঃ অ্যাডভোকেট মাসুদ কাজী ও মোঃ আনোয়ার হোসেন Logo স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে গণমাধ্যম কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ Logo কেরানীগঞ্জের বাজারে সরকারি দামকে বুড়ো আঙুল: ১৩৫৬ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২৪০০থেকে ২৫০০ টাকায় Logo সেবা করবো মানুষের জন্য: একটি উন্নত ও মাদকমুক্ত কলাতিয়া গড়ার প্রত্যয় আফরোজা আক্তার অঞ্জু Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ :
Logo নারী অধিকার পরিষদের কমিটিতে নতুন নেতৃত্ব, দায়িত্ব পেলেন ৩৭ জন Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ Logo ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় জাতীয়তাবাদী বাউল দলের দোয়া মাহফিল Logo কাজী বাড়ী ঐক্য পরিষদের নতুন নেতৃত্বে মোঃ অ্যাডভোকেট মাসুদ কাজী ও মোঃ আনোয়ার হোসেন Logo স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে গণমাধ্যম কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ Logo কেরানীগঞ্জের বাজারে সরকারি দামকে বুড়ো আঙুল: ১৩৫৬ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২৪০০থেকে ২৫০০ টাকায় Logo সেবা করবো মানুষের জন্য: একটি উন্নত ও মাদকমুক্ত কলাতিয়া গড়ার প্রত্যয় আফরোজা আক্তার অঞ্জু Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন Logo বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বেলনার সম্মান রক্ষার্থে একটি উন্মুক্ত বার্তা Logo সাভারে সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ: তদন্তের আশ্বাস ইউএনওর Logo ​লায়ন্স ক্লাব ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান

পুনর্বাসনের পরিকল্পনা দীর্ঘস্থায়ী ত্রাণ কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস

  • আপডেট সময় : ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে

ফেনীতে ক্যাম্প স্থাপন করে দীর্ঘমেয়াদি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ সমন্বয়ে সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের নেতৃত্বে ২২ আগস্ট বৃহস্পতিবার ফেনী শহরের আলিম উদ্দিন রোড সালাউদ্দিন চত্বর সংলগ্ন রাবেয়া লতিফ মার্কেটে ক্যাম্প স্থাপন করে। কার্যক্রম শুরু হয় ‘দস্তরখানা’ প্রতিষ্ঠা করে বন্যার্ত মানুষের মধ্যে রান্নাকৃত খাবার বিতরণের মাধ্যমে। এরপর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ফুড প্যাকেজ, শিশু খাদ্য, প্রাথমিক ঔষধ, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় পন্য বিতরণ করা হয়।

ক্যাম্পে দায়িত্বরত সংগঠনের সহ-বায়তুল মাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা ক্যাম্পি স্থাপনপূর্বক কাজ করে যাচ্ছি। ফেনীতে এসেই আমরা এলাকা পরিদর্শন করে নির্ধারণ করেছি, বন্যার্ত মানুষের সবচেয়ে জরুরি কোন জিনিস। এলাকা পরিদর্শন করে আমরা অনুধাবন করি, পানিতে বাড়ি তলিয়ে যাওয়ায় মানুষ চুলা জ্বালতে পারছে না। রান্নাকৃত খাবার জুটছে না কারো। তাই ফেনী শহরের সালাহউদ্দিন চত্বর সংলগ্ন রাবেয়া লতিফ মার্কেটে ক্যাম্প স্থাপন করে আমাদের ‘দস্তরখানা’ প্রতিষ্ঠা করি। এখানে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ পাতিল খাবার রান্না করে বন্যার্তদের মাঝে বিতরণ করে যাচ্ছি। দিনভর কাজ করে যাচ্ছেন সারাদেশ থেকে আসা আমাদের শতাধিক স্বেচ্ছাসেবী। তারা স্থানীয় শাখা ও মসজিদের ইমামদের সাথে সমন্বয় করে বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ত্রাণ কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ ও পরিকল্পনা উল্লেখ করে বলেন, ভয়াবহ বন্যা শুরু হয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি হ‌ওয়ার পরপর‌ই আমরা ত্রাণ প্রকল্প হাতে নেই। আমাদের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশ থেকে জনসাধারণ বিভিন্ন সহযোগিতা পাঠাতে থাকেন।সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে গত বৃহস্পতিবার থেকে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হ‌ওয়ার পর এই একসপ্তাহে ৩০৭৫০ জনের মধ্যে রান্নাকৃত খাবার বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প কার্যক্রমের আওতায় সহস্রাধিক পরিবারকে সেবা প্রদান করা হয়েছে। প্রায় আড়াই হাজার পরিবারের মধ্যে ভারি খাবার বিতরণ করা হয়েছে। শিশুখাদ্য বিতরণ করা হয়েছে ৪৫০ পরিবারে। মোমবাতি, গ্যাস লাইটার, কয়েল বিতরণ করা হয়েছে সহস্রাধিক পরিবারে। ৪৫ টি স্পটে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও এই কাজ করার সুযোগ হয়েছে জনসাধারণের ব্যাপক অংশগ্রহণের ফলে। এই জাতীয় দুর্যোগের সময়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসায় দেশের সকল নাগরিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আগামীর পরিকল্পনা উল্লেখ করে বলেন, আমরা পানি কমে যাওয়ার পর পুনঃর্বাসন কার্যক্রমের প্রকল্প হাতে নিয়েছি। গৃহ সামগ্রী, ঘর মেরামত, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসা ও কৃষি এই পাঁচটি খাতে আমরা ত্রাণ সহায়তা প্রদান করব। গৃহ সামগ্রী ক্রয়ের জন্য প্রতি পরিবারকে তিন হাজার, ঘর মেরামতের জন্য ত্রিশ হাজার, শিক্ষা সামগ্রীর জন্য শিক্ষা প্রতিষ্ঠানপ্রতি দশ হাজার, চিকিৎসা ও কৃষি খাতে পাঁচ হাজার করে প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছি। দেশবাসীর আন্তরিক সহযোগিতা ও আল্লাহর রহমতে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

One thought on “পুনর্বাসনের পরিকল্পনা দীর্ঘস্থায়ী ত্রাণ কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস”

  1. এভাবে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ খেলাফত মজলিসকে অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুনর্বাসনের পরিকল্পনা দীর্ঘস্থায়ী ত্রাণ কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস

আপডেট সময় : ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪