সর্বশেষ :
বাংলাদেশ :
মৃত্যু চিন্তা
- আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী
মরণের দূত আসবে হঠাৎ
অচেনা অজানা জন ,
কহিবে তোমা রবকে চলো
ফুরিয়ে গোলো ক্ষণ ।
দূতের কথা বজ্রের মতো
যখনি শোনিবে ভাই ,
বুঝবে সেদিন বন্ধু আমার
তোমাতে তুমি নাই ।
রবেনা কাছে-পুত্র-কন্যারা
সম্পদ বাড়ী-ঘর ,
এক পলকে বিশাল বৈভব
সবই হবে যে পর ।
জগতের মায়া ছিন্ন করে
যেতে হবে পরপারে ,
সেকথা ভেবে জীবন রথে
আগলে ধর বিধাতারে ।
দু’দিনের এই অবনিতে কেহ
স্থায়ী বাসিন্দা নই ।
মৃত্যুর ভয় অন্তরেতে রেখে
এখনি সাধান হই ।










