নৈসর্গিক প্রেম
- আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে

কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী
নিঝুম নিস্তব্ধ রাত্রী ,
কোথাও নেই কোনো জন-মানবের সাড়া ,
বিভোর ঘুমে আচ্ছন্ন পৃথিবী ,
বিভোর নগর-প্রান্তর লোকালয় পাড়া ।
অন্তর কোণে উদ্বেলিত জোয়ার-
জলোচ্ছ্বাসের বান জাগে ,
হৃদয়ের এক চিলতে বারান্দায় এসে কেন যে তুমি কাঁচাঘুম দিলে ভেঙে ।
চটুল নয়নে গহীন চাহনে
ডেকে গেলে তুমি নিশীথিনী ,
সুরভীত রাত নেশার স্বপন ,
রাত জাগা পাখির মুখরিত বন ,
দীঘল চুলের চিরলবেণী
গোপন প্রিয়া অন্ধ পুজারিনী ।
বেভুল মনের রুদ্ধ জানালা-
কপাট গেলো আনমনে খোলে ,
ব্যাকুল চাতকের তৃষিত মন দোলে শিহরণ তোলে ।
একী প্রেমসূধা ঢেলে দিলে গো প্রিয়া ,
তৃষিত মরুর কেঁপে উঠে দূরু হিয়া ,
উদিল জ্যোৎস্না আলোকিত চন্দ্রা-তারকা অগণন ,
বিদীর্ণ সাহারায় প্রলুব্ধ মক্ষীকার মধুর গুঞ্জরণ ।
দখিনা সমীরণ পুষ্পিত কানন ,
চেয়ে দেখে প্রভাত সুরুজের কিরণ ।
অনামিকার আগমন ধ্বণী ,
বাজে রিমঝিম সুর-লহরী মহাকালের প্রমত্ত অণুরনন ।
ডুবিছে জীবণ হেসে হয় কুটিকুটি ,
ছাড়িওনা হাল ওগো মম! মোর লক্ষ্ণীটি ।
জেগে উঠে ক্ষুধিতমন অতৃপ্ত আশা ,
জাগে এক পসলা নিখাদ ভালোলাগা ,
গহীণের বুকে আঁকে নৈসর্গিক প্রেম অনন্ত ভালোবাসা ।
আকাশ- বাতাস প্রকম্পিত চারিদিক ,
উত্থলে ওঠে পূর্ণিমার সমুদ্রে তরীর কাপ্তান ,
বৈঠা হাতে মাঝি বে-সামাল তার সাম্পান ,
মাভৈঃ মাভৈঃ ডাকে সকাতরে ,
অমনি মুয়াজ্জিন ফুঁকারে ভোরের আযান ,
আল্লাহু আকবর আল্লাহু আকবর ,
আল্লাহ মহান, আল্লাহ মহান ,
চতুর্দিকে ধ্বনি-প্রতিধ্বনি শুনি ,
হৃদ-কলমে লিখি শুধু তাঁহারই জয়গান ।










