কবিতার শিরোনামঃ দেশের তরে যাঁরা দিয়ে গেল প্রাণ
- আপডেট সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

কলমেঃ মোঃ হাবিবুর রহমান
যুগে যুগে যাঁরা দেশের তরে
দিয়ে গেল প্রাণ,
তাঁদের কে জাতি ভুলে নাই
তাঁরাই এ দেশের সূর্য সন্তান!
জীবন দিয়ে এনেছিল সম্মানন!
জাতির ক্রান্তিকালে তাঁরা ছিল
অকুতোভয় বীর!
যাঁরা আপন স্বার্থ তুচ্ছ গন্যে
জীবন বাজিতে রাখে মনস্থির!
ওঁরা দেশের সম্মান দশের স্বার্থে
ছিল অটল নিতীতে স্থির!
যুদ্ধ বিপ্লবে হাসিমুখে দিতে জীবন
নত করেনি শির!
অধিকার স্বাধিকার ভোটাধিকার
পর্বে পর্বে দিয়েছে জীবন!
তবুও এদেশের দামাল ছেলেরা
মানেনি দুঃশাসন!
বাহান্নের ভাষা আন্দোলনে
দিয়েছে জীবন!
তারপর একে একে রুখেছে
পদে পদে স্বৈরশাসন!
একাত্তরে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে
নিপাত গেল পাক শাসন!
পঞ্চান্ন বছর পেরিয়ে আজও শুনি
ছেলে হারা মা’য়ের ক্রন্দন!
জানিনা এ হিংসার যুদ্ধ আদোও
হবে কি-না শেষ!
হাজার শহিদের রক্তভেজা এদেশের
গৌঢ়ব রক্ষায় ভালোবাসি দেশ!
গড়ি তেজদীপ্ত সম্ভাবনার বাংলাদেশ!
(লেখা- ২১/১২/২০২৫ খ্রিষ্টাব্দ।)
______________________________










