ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন
বাংলাদেশ :
Logo অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী বাউল দলের কঠোর হুঁশিয়ারি Logo কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার Logo নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। Logo কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: গাজীপুর মহানগর নেতা নুরুজ্জামান রুবেলের শুভেচ্ছা ও রাজনৈতিক সংগ্রাম Logo সামান্য বৃষ্টিতেই মরণফাঁদ: রোহিতপুর-সোনাকান্দা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা Logo বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন: ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ‘লা রোজা’ Logo কেরানীগঞ্জের বেলনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান Logo দক্ষতাই সেরা পুঁজি: সার্টিফিকেট নয়, যোগ্যতায় গড়ুন আগামীর বাংলাদেশ Logo টঙ্গীতে কবি মো. আলাল সরকারের কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’র মোড়ক উন্মোচন Logo বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বেলনার সম্মান রক্ষার্থে একটি উন্মুক্ত বার্তা Logo সাভারে সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ: তদন্তের আশ্বাস ইউএনওর Logo ​লায়ন্স ক্লাব ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান Logo কবিতাঃ মেঘের নাচন Logo কবিতাঃ হিংসার আগুন  Logo কবিতাঃ বিচার কি পাবে? Logo কবিতাঃ রাঙামাটির কাপ্তাই Logo জীবন মানে যুদ্ধ Logo সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক প্রেসক্লাবের সভা: চেয়ারম্যান হিলু, মহাসচিব সোহেল Logo কেরানীগঞ্জের রুহিতপুর ধর্মশুর মাজার রোড থেকে ১৪ বছরের কিশোর সামির নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

আল-আমিন, নিউজ রাইটার: শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষানবীশ আইনজীবী লুৎফর রহমান ওরফে সোহাগ তালুকদার (৪২) কে কুপিয়ে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষ। ১৭ এপ্রিল বুধবার রাত ৯ টার দিকে পৌরসভার দিঘারপাড় মহল্লায় ওই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোহাগ তালুকদার স্থানীয় আব্দুল আওয়াল মাস্টারের একমাত্র ছেলে এবং সে ৩ সন্তানের জনক।

এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরির্দশন ও হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ী নেতা সোহাগ তালুকদারের গুরুতর অবস্থা দেখেন। তিনি ব্যবসায়ী সোহাগের স্বজন ও গণ্যমান্য ব্যাক্তিদের ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন ও জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন।

জানা যায়, পৌরসভার কাউন্সিলর নির্বাচন ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দিঘারপাড় মহল্লার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাদশা তালুকদার ও ফখরুল আলম ফখরুলের বিবদমান দু‘বলয়ে বিরোধ চলে আসছিল। ঈদুল ফিতরের আগে ঈদগাহ মাঠের মেয়াদ উত্তীর্ন কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষে তা মামলা – মোকদ্দমায় গড়ায়। পরে জেলা পুলিশ ও থানা পুলিশের প্রচেষ্টায় একাধিক দফায় সমঝোতা বৈঠকের পর উভয় পক্ষ শান্তিপূর্ণ অবস্থানে থাকবে মর্মে থানায় মুচলেকা দেয় এবং পৃথক মাঠে ঈদের নামায আদায় করে। ওই অবস্থায় বুধবার রাত ৯টার দিকে বাদশা তালুকদারের ভাতিজা সোহাগ তালুকদার দিঘারপাড় মধ্যপাড়া কলকল বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় ফখরুল আলম ফখরুলের বাড়ির সামনের রাস্তায় পৌছলে ফখরুলের নেতৃত্বে তার সহযোগী ১০/১২ জন যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত উপর হামলা চালায়। এসময় তারা সোহাগ তালুকদারের মাথায়, হাতে, পায়ে ও পিঠে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিষয়ে সাবেক কাউন্সিলর বাদশা তালুকদার জানান, ঈদের আগের ঘটনা নিয়ে সমঝোতা বৈঠকের পর আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও প্রতিপক্ষ ফখরুলের নেতৃত্বে তার লোকজন হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজা ব্যবসায়ী নেতা সোহাগ তালুকদারকে কুপিয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি ওই ঘটনায় জড়িত ফখরুলসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। একই দাবি জানিয়ে জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জলুর রহমান উজ্জল, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুসা মিয়া ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে কুপিয়েছে প্রতিপক্ষ

আপডেট সময় : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪