সর্বশেষ :
বাংলাদেশ :
কবিতার শিরোনামঃ হাল আমলের আদু ভাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

কবিতা রাইটারঃ রানা জামান
হাল আমলের আদুভাই
নাতি-নাতনির দাদুভাই
বিশ্ববিদ্যালয়ে করে যাচ্ছে পড়া
চৌদ্দ বছর আগের ছাত্র
হলে কাটায় আজো রাত্র
যদিও ওর ব্রেনে পড়ে গেছে খরা।
বধূর সাথে আছে বাচ্চা
কখনো খায় মাংস কাচ্চা
চেষ্টা চলে রইতে দলের প্রধান নেতা
বছরের পর বছর গড়ায়
মা-বাবা কি ওদের ডরায়?
পড়ালেখা শিকেয় তুলতে স্বাধীন চেতা।
নেতা পাল্টায় নিচের দিকে
শীর্ষ নেতার পোক্ত শিকে
আদু ভাইয়ের খেতাব নিয়ে আছে পদে
আমজনতার গালাগালি
জুগায় যেনো হাতের তালি
আপন সুখে ওরা ডুবে থাকে মদে।










