কলমেঃ জান্নাতুল ফেরদৌস।
এসেছে ধরায় ঈদুল আজহা
মুমিনের ঘরে ঘরে,
ঈদ আনন্দ করবো সকলে
অন্তর মন ভরে।
হালাল টাকায় হালাল পশুকে
দিতে হয় কুরবানি
আল্লাহ তায়ালা খুশি হয়ে তবে
করবে মেহেরবানি।
ঈদের দিনেও গুরু ও মহিষ
অনেক পশু জবাই,
কুরবানি হবে আনন্দে ভরা
আসবে যেন সবাই।
কুরবান দিনে সবাই খাইবে
ফিরনি রুটি ও গোস্ত,
দাওয়াত দিলাম তোমরা সবাই
চলে এসো বাড়ি দোস্ত।
আল্লাহ কবুল করুক সবার
হালালের কুরবানি,
ঈদের নামাজ শেষে বুকে বুকে
সারি কোলাকুলিখানি।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801880290105 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত