কবিতা রাইটারঃ খুরশিদ আলম
পদযুগল ভিজে গেলো
শিশির ভেঁজা ঘাসে,
শীতেরই এই আগমনে
সকল শিশু হাসে।
পাঠশালা তার বন্ধ হলে
যাবে নানা বাড়ি
হরেক রকম পিঠা খাবে
সাথে রসের হাঁড়ি।
কুয়াশারই চাদর জড়ায়
ঢাকছে শহর-গাঁ,
বুড়ো দাদু জড়োসড়ো
কাঁপছে সরু পা।
কৃষান-জেলে উদোম গায়ে
নেইকো শীতের ডর,
শীতের ছুটি এক করে দেয়
সকল আপন-পর।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: worldbanglanews001@gmail.com +8801880290105 ,+966545109705
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত /এখানে ব্যক্তিগত মতামতের জন্য সম্পাদক ও প্রকাশক কর্তৃপক্ষ দায়ী নহে